• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

দ্রব্যের দাম

Reporter Name / ৪০৩ Time View
Update : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

ফেরদৌস আহমদ

দ্রব্যগুলো ঝগড়া করে কাহার বেশি মূল্য
আদা বলে কেউ হবে না আমার সমতুল্য।

আমার মূল্য উর্ধ্বে ওঠার গতি এতই তেজী
দুই তিন লাফে হইছি আমি তিন শ টাকা কেজি।

এলাচ বলে দেখো দেখো কয় কি বোকা আদা
আমার দামটা আজও বোধ হয় জানে না এই গাধা।

কান খুলে শোন পাগলা আদা শোনরে বোকা হাবা
দামের জন্য সারাদেশে এলাচ সবার বাবা।

পেঁয়াজ বলে বোকা এলাচ রাখো তোমার গল্প
তোমার দামটা বেশি হলেও লাগে তোমায় অল্প।

দামটা আমার কম থাকিলেও লাগি বেশি আমি
এই হিসেবে আমি হলাম সবার চেয়ে দামি।

সয়াবিন তেল উঠে বলে হায়রে বোকার দল
আমি থাকতে তোরা কেন ঝগড়া করিস বল।

আশি থেকে দুই শ হইছে মাত্র যে এক রাতে
কান্নাকাটি করেও তোরা পারবি কি তার সাথে!

সাদা চিনি বলে তোরা ঝগড়াঝাঁটি ছাড়
চা ওয়ালারে জিগাও গিয়া মূল্য বেশি কার।

দামের জন্য আমার সাথে কেহ পারবি না
আমার ঠেলায় দেশে এখন দশ টাকা কাপ চা।

আড়াল থেকে মুচকি হেসে কইছে গরুর গোস্ত
দাম নিয়ে এই ঝগড়া বিবাদ বাদ দে তোরা দুস্ত।

গরিবদেরকে গিয়া আমার দামটা জিজ্ঞেস কর
ওরাই কইবো আমার কি দাম আমি যে কি দর।

এমনি করে নিত্যদিনের সকল দ্রব্য মিলি
কাহার মূল্য বেশি নিয়া লাগলো কিলা কিলি।

হাটে গিয়ে দ্রব্যদের এই মারামারি দেখে
দৌড়ে এসে জান বাঁচালাম বাজার করা রেখে।

* অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা