• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

ডিভিএম সম্পন্ন করলেন ফুলপুরের শাকিল আহমেদ

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) সম্পন্ন করলেন ময়মনসিংহের ফুলপুরের কৃতি শিক্ষার্থী শাকিল আহমেদ। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) তার ৫ বছরের কোর্সের চূড়ান্ত পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এতে জিপিএ ৪ এর বিপরীতে তিনি জিপিএ ৪ অর্জন করেন।

শাকিল ফুলপুর উপজেলার ছোট শুনই গ্রামের জুয়েল মিয়া ও  পপি আক্তারের একমাত্র পুত্র। তার ছোট একজন বোন রয়েছেন যিনি ময়মনসিংহ মুমিনুন্নেছা কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত।

শাকিল ছোটবেলায় এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসায় হিফজ বিভাগের ছাত্র ছিলেন। সেখানে হিফজের পাশাপাশি ইংলিশ মিডিয়ামের বেশ কিছু সাবজেক্ট পড়েছেন। সেখানে কিছুদিন পড়ার পর বাড়িতে চলে আসেন এবং ২০০৯ সনে ছোট শুনই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেন এবং পাস করেন। তারপর ২০১৫ সনে ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৭ সনে ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পাস করেন। প্রতিটি পরীক্ষায় তিনি গৌরবজনক রেজাল্ট করেন। ইন্টার পাস করার পর ২০১৮ সনে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

জানা যায়, শাকিল দেশের বিভিন্ন হাসপাতালে ইন্টার্নি করেছেন এমনকি তিনি ভারতের আসামেও এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে ইন্টার্নশীপ করেছেন। এবার তার সাথে ৯৫ জন শিক্ষার্থী ফাইনাল পরীক্ষায় অংশ নেন।

ভবিষ্যতে দেশের বাইরে থেকে তার পিএইচডি করার ইচ্ছা রয়েছে এবং এর মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে চান শাকিল। এ ব্যাপারে তিনি সকলের দোয়া কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা