• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন

সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানার ৬ শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান

Reporter Name / ১৪০ Time View
Update : বুধবার, ২০ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহাপুর বাজার সংলগ্ন খান মেমোরিয়াল এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার ৬ শিক্ষার্থীকে কুরআনুল কারীমের সবক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বাদ আসর ইফতারপূর্ব মূহুর্তে তাদেরকে ওই সবক প্রদান করা হয়। সবক প্রদান করেন দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক শেরপুর রোড মোড়ের বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মো. আব্দুল মান্নান।
এসময় মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, মাদরাসার জমিদাতা মো. আব্দুল জলিল খান, প্রতিষ্ঠাতা ডা. এ কে এম শামীম খান, পরিচালনা কমিটির সেক্রেটারি মো. শহীদুল ইসলাম, আসাতিযায়ে কেরাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, এখানে বর্তমানে ৩৭ জন আবাসিক তালেবে এলেম রয়েছেন। রমজানের পর আসন সংখ্যা ৫০-এ উন্নীত করা হবে। মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক বলেন, এতে বর্তমানে সুযোগ্য ৩ জন উস্তাদ রয়েছেন। পড়াশোনার পাশাপাশি অত্যন্ত যত্নসহকারে বাচ্চাদের লালনপালন করা হয়ে থাকে।

ডা. এ কে এম শামীম খান সার্বক্ষণিক তাদের তদারকি করে থাকেন। উন্নত খানাদানা ও চিকিৎসাসেবাসহ তাদের সবকিছুই ফ্রী করা হয়েছে। একমাত্র আল্লাহ তায়ালার রেজামন্দি হাসিলের উদ্দেশ্যেই তিনি এ মাদরাসা করেছেন বলে জানা গেছে। আল্লাহ তায়ালা দীনী এ প্রতিষ্ঠানকে কবুল করুক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা