• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

নুসরাত জাহান পর্ণা বুয়েটে চান্স পাওয়ায় ফুলপুর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন মহলের অভিনন্দন

Reporter Name / ২৫৫ Time View
Update : বুধবার, ২০ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

নুসরাত জাহান পর্ণা বুয়েটে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। তিনি ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২১ ব্যাচের কৃতি শিক্ষার্থী। ২০২১ সনে ফুলপুর পাইলট থেকে এসএসসি পাস করার পর পর্ণা ২০২৩ সনে মুমিনুন্নেসা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। উভয় পরীক্ষায় তিনি গোল্ডেন এ+ পেয়েছিলেন। পরে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় ৭৪৪ তম স্থান অর্জন করে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছেন তিনি। পর্ণার বাবা জহির আহমেদ ফকির একজন বিশিষ্ট ব্যবসায়ী ও তার আম্মাজান নাসিমা খানম একজন আদর্শ গৃহিণী। তারা এক ভাই এক বোন। এর মধ্যে পর্ণা বড়। ছোট ভাই ৭ম শ্রেণিতে অধ্যয়নরত। তাদের গ্রামের বাড়ি ফুলপুর উপজেলার শিলপুর-ডেফুলিয়া এলাকায়।
মঙ্গলবার (১৯ মার্চ) বুয়েটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে সামাজিক যোগাযোগমাধ্যমে পর্ণা বুয়েটে চান্স পাওয়ার খবরটি ছড়িয়ে পড়ে। পরে উহা শিক্ষানুরাগী ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের দৃষ্টি গোচর হয়। এরপর পর্ণার খোঁজ খবর নেন তিনি এবং আজ বুধবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে তাকে তার অফিসে আমন্ত্রণ জানিয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এতে খুশি হন পর্ণা এবং মহান আল্লাহর শোকরিয়া আদায় করে কৃতি শিক্ষার্থী নুসরাত জাহান পর্ণা বলেন, আল্লাহ তায়ালা বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। জানা যায়, পর্ণার মমতাময়ী মা নাসিমা খানম সংসারের সকল কাজ আঞ্জাম দেওয়ার পাশাপাশি একমাত্র কন্যার লেখাপড়ার প্রতি তিনি বিশেষ খেয়াল রাখতেন। তাকে নিয়ে প্রাইভেটে যেতেন। কোচিংয়ে যেতেন। বসে থাকতেন ঘন্টার পর ঘন্টা। বুয়েটে চান্স পাওয়ায় তাদের সেই পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করেন পর্ণার মা-বাবা। তারাও তাদের কন্যার জন্য সকলের দোয়া কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম তার মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পর্ণার উদ্দেশ্যে বলেন, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো। এসময় পর্ণার প্রিয় স্যার ফুলপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. কামাল হোসেন, সালেহ আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, তার বাবা জহির আহমেদ ফকির, মা নাসিমা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা