• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

Reporter Name / ১০৯ Time View
Update : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় জাহিদ হাসান (২১) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে গফরগাঁও টু ভালুকা আঞ্চলিক মহাসড়কে উপজেলার দক্ষিণ পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের বোরহান উদ্দিনের পুত্র।

জানা যায়, জাহিদ টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তার  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি  ঘটনাস্থলেই নিহত হন।

জাহিদ গফরগাঁও আলতাফ হোসেন গোলন্দাজ ডিগ্রি কলেজের ছাত্র। তিনি ওই কলেজ থেকে টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। বিষয়টি ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরশাদ আহমেদ আসাদ নিশ্চিত করেন।নিহতের চাচাতো বোন ইয়াছমিন আক্তার বলেন, আমরা একই কলেজে পড়াশোনা করি। সে টেস্ট পরীক্ষা দিয়ে দুপুর ১২টার  দিকে কলেজ থেকে বের হয়। এরপর মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গফরগাঁও-ভালুকা সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়।

গফরগাঁও থানার ওসি শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাহিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা