নিজস্ব সংবাদদাতা
ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে আবু বকর (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার মধ্যনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আবু বকর ওই গ্রামের আমিনুল ইসলামের পুত্র।
জানা যায়, আবু বকর সকালে অন্যদের সাথে খেলা করছিলো। খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখা যায় তাকে। পরে অচেতন অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী জাকির হোসেন জানান, আমিনুলের ৩ মেয়ের পর একটি ছেলে হয়েছিল। একমাত্র ছেলেকে হারিয়ে সে এবং তার পরিবার পাগল প্রায়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।