• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

প্রত্যেক মা’দের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে — ফুলপুর ইউএনও এবিএম আরিফুল ইসলাম

Reporter Name / ১৩২ Time View
Update : সোমবার, ১১ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম বলেছেন, প্রত্যেক মা’দের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশুকে সুন্দরভাবে  গঠনের মায়ের কোন বিকল্প নেই। আজ সোমবার (১১ মার্চ) দুপুরে ফুলপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে  উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, এখানে উপস্থিত অভিভাবকদের মধ্যে দেখা যাচ্ছে মায়ের সংখ্যাই  বেশি। একজন সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে মায়ের অবদানের কোন বিকল্প নেই। মায়ের অনেক অবদান রাখতে হয়। এজন্য তিনি মা’দের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তাগিদ দেন। এসময় তিনি প্রতিটি শিশু যাতে বড় হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারে সেই কামনা ব্যক্ত করেন।

জানা যায়, উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেন স্কুলের সংগঠন ফুলপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন। প্রতি বছরের ন্যায় ২০২৩ শিক্ষাবর্ষের ডিসেম্বর মাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা এ এসোসিয়েশনের অধীনে  বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। অংশগ্রহণকারীদের মাঝে মেধা তালিকায় যারা ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরষ্কার হিসেবে শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার এ কে এম মোসলেম উদ্দিন।

অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি রুবায়ুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজেদুল আলম তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক মো. মফিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সহ-সভাপতি শফিকুল ইসলাম, আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ।

সবশেষে প্রধান অতিথি পুরষ্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে  ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা