• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় আলেম নিহত

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ১১ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের তারাকান্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাওলানা বদরুস সা’দাত (৫৫) নামে এক আলেম নিহত হয়েছেন। আজ সোমবার (১২ মার্চ) সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তিনি ফুলপুর উপজেলা জামে মসজিদের সাবেক ইমাম, তারাকান্দা উপজেলার কাকনী ফকির বাড়ির মরহুম মাওলানা আসাদুজ্জামান ফকিরের বড় ছেলে ও ফুলপুর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী আতাউল্লাহ ফকিরের বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, গত ৩ মার্চ সন্ধ্যায় তারাকান্দার কাকনী বাসস্ট্যান্ড থেকে বাজার করে মোটরসাইকেলযোগে কাকনীর নিজ বাড়িতে যাওয়ার সময় পেছন থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। তার নামাজে জানাজা রাত সাড়ে ১০টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজায় শরীক হওয়ার জন্য পরিবারের সদস্যদের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা