আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
স্বাগতম, হে মাহে রমজান
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৪
মো. আব্দুল মান্নান
রহমত, বরকত ও মাগফিরাতের মাস মাহে রমজান। পবিত্র এ মাসটি এখন একেবারে আমাদের দুয়ারে এসে কড়া নাড়ছে। আজ সোমবার (১২ মার্চ) সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই এর শুরু।
এটি আল্লাহ তায়ালা আমাদেরকে পরহেজগার বনবার জন্য, মুত্তাকী বনবার জন্য আমাদেরকে দান করেছেন। স্পেশাল গিফট ফ্রম আল্লাহ জাল্লা জালালুহ্। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তায়ালা এমন বরকতময় একটি কিন্তু দেননি। শুধু আমাদেরকেই দিয়েছেন।
এ মাসে আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাযিল করেছেন। এ মাসে এমন একটি রাত্র রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম।
এ মাসে উত্তমরূপে ইবাদত করতে পারলে এক মাসেই আল্লাহর ওলী বনা সম্ভব। হালাল খানা খেতে হবে। গুনাহ থেকে দূরে থাকতে হবে। সঠিকভাবে তারাবীহ আদায় করতে হবে।
ইফতার, সাহরী প্রতিটি আমল সহীহভাবে করতে হবে। রমজানের যথাযথ হক আদায় করতে হবে।
রমজানকে আমরা আন্তরিকভাবে স্বাগতম জানাই। স্বাগতম, হে মাহে রমজান।
আল্লাহ তায়ালা প্রত্যেক বালেগ নারী পুরুষকে এর হক আদায় করে রোজাগুলো রাখার তাওফীক দান করুক।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.