• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

ফুলপুরে উৎসবমুখর পরিবেশে চলছে উপনির্বাচন

Reporter Name / ১২১ Time View
Update : শনিবার, ৯ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে ৭ নং রহিমগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে আয়োজিত উপনির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। আজ শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় তিতপুর, ধীতপুর, সুতিয়া পয়ারী ও সোলাখালীসহ ৪টি এলাকার ভোটাররা তিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। চলবে বিকাল ৪টা পর্যন্ত।


রিটার্নিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭০ জন ভোটার রয়েছেন। ২০২৩ সনের ১২ জুন হার্টের সমস্যাজনিত রোগে আক্রান্ত হয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম মারা যাওয়ার কারণে পদটি শূন্য হয়।

এরপর আজ এতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে মোরশেদ আলী (মোরগ), ফিরোজ আহমেদ (তালা), শফিকুল ইসলাম (ফুটবল) ও হারেজ আলী (টিউবওয়েল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রিজাইডিং অফিসার ও কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু বলেন, সকাল ৮টা থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যতই বেলা বাড়ছে ভোটারদের উপস্থিতিও সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে।
নির্বাচনে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলাম।

শুক্রবার রাতেই তিনি কেন্দ্রটি পরিদর্শন করে সার্বিক খোঁজ খবর নিয়েছেন। এছাড়া আজ শনিবার সকালে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলাম ও ওসি মাহবুবুর রহমান ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলাম জানান, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোন সমস্যা নেই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা