• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

ভাষা সৈনিক এম শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়মনসিংহ প্রেসক্লাবকে মাইক্রো বাস উপহার

Reporter Name / ১৪৯ Time View
Update : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

ভাষা সৈনিক এম শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়মনসিংহ প্রেসক্লাবকে একটি নোয়া মাইক্রো বাস উপহার দেওয়া হয়েছে।

ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়ের নিকট মাইক্রো বাসের চাবি হস্তান্তর করেন

১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক পাঁচ বারের এমপি আওয়ামী লীগের কিংবদন্তি নেতা ভাষা সৈনিক এম শামসুল হকের সুযোগ্য পুত্র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী তিনবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শরীফ আহমেদ।

এসময় সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সুযোগ্য পুত্র  ময়মনসিংহ সদর আসনের নবনির্বাচিত এমপি মোহিত উর রহমান শান্ত, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন, সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শহরের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য র‍্যালি প্রদক্ষিণ, আলোচনা সভা, কেক কাটা, অতিথিদের মিষ্টিমুখ করানো ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা