• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন

ফুলপুরে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

Reporter Name / ১৪৭ Time View
Update : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

সেলিম রানা
ময়মনসিংহের ফুলপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় ফুলপুর  সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কালব -এর ডিরেক্টর মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা রাশিদ আহমদ, ময়মনসিংহ জেলা কালব লি.-এর  ব্যবস্থাপক কার্তিরোজ চিরান। অতিথিবৃন্দ এসে পৌঁছলে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ফুলপুর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.  -এর সভাপতি মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত  ছিলেন, ফুলপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. -এর সহ-সভাপতি মো. এমদাদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. -এর সদস্য মোহাম্মদ আবু সাঈদ, সদস্য রহম আলী শিকদার, সদস্য মোশারফ হোসেন, সদস্য শামিমা আক্তার প্রমুখ। এসময় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বেশ কয়েকজনকে পুরষ্কৃত করা হয়।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফুলপুর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. -এর সাধারণ সম্পাদক মো.  নজরুল ইসলাম ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা