• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

ফুলপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Reporter Name / ১৪৫ Time View
Update : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান
আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ মার্চ) সকাল ১১টার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। এরপর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিশেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, ফুলপুর থানার ওসি (তদন্ত) বন্দে আলী, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ফুলপুর পৌরসভার কাউন্সিলর লিজা আক্তার,

ফুলপুর মহিলা পরিষদের সহসভাপতি মালেকা বেগম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুখসানা ইয়াসমিন রিটা, ফুলপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকা শিখা রাণী সরকার বিউটি, উপজেলা বীজ কর্মকর্তা জান্নাত আরা সুলতানা, সিনিয়র সাংবাদিক এ টি এম রবিউল করিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা