• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

সাড়ে ৫শ ইয়াবা ট্যাবলেট ও ১১ গ্রাম হেরোইনসহ পৃথক অভিযানে ২ মাদক কারবারি আটক

Reporter Name / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

৫৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ গ্রাম হেরোইনসহ পৃথক দুটি অভিযানে মো. জামাল উদ্দিন (৫০) ও মো. নজরুল ইসলাম (২৩) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করে।

আটক জামাল কুমিল্লার মুরাদনগরের পায়ব (বক্তার বাড়ি) গ্রামের মৃত আব্দুল বারেক ও মৃত পিয়ারা খাতুনের পুত্র। আর নজরুল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা নামাপাড় গ্রামের মৃত নুরুল হক ফজি ও হারিজা খাতুনের পুত্র।

এসআই শাহ্ মিনহাজ উদ্দিন ও এসআই রেজাউল আমীন বর্ষন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ময়মনসিংহের কেওয়াটখালী রেললাইন বাজার সংলগ্ন এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামালকে এবং
এসআই সোহরাব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ গ্রাম হেরোইনসহ নজরুলকে আটক করা হয়। এসব আসামির নামে আরও মাদক মামলা আছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত ২ আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ও ত্রিশাল থানায় মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া তিনি আরও বলেন, মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা