• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

ফুলপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

Reporter Name / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ফুলপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মুনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধা সংসদ, হাসপাতাল ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মেয়র মি. শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, ফুলপুর সরকারি কলেজের শিক্ষকবৃন্দ, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা