• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন

নানা আয়োজনে ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name / ২৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান
আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। অত্যন্ত সুনামের সাথে ৭ম বর্ষে পদার্পণ করেছে পত্রিকাটি। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭ মার্চ) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর টু কালির বাজার রোডে অবস্থিত মনোমুগ্ধকর ‘ড্রীম ভিলেজ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’তে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। এরপর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন, শুভেচ্ছা বক্তব্য, প্রতিনিধিদের মধ্যে ঢাকা বনাম চট্টগ্রাম ফুটবল খেলা, নামাজ, রুচিশীল আইটেমে দুপুরের খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এছাড়া সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন, জনস্বার্থে সংবাদ ও বিজ্ঞাপন প্রকাশে বিশেষ ভূমিকা রাখায় প্রতিনিধিদের মাঝে বেশ কয়েকজনকে বর্ষসেরা পুরষ্কারে ভূষিত ও সম্মাননা পত্র প্রদান করা হয়।
দৈনিক প্রতিদিনের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক মো. খায়রুল আলম রফিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নাগরিক সাংবাদিক মনোনেশ দাস, দরিরামপুর স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, বেলাল উদ্দিন, সাজ্জাদুল ইসলাম সাজু, মাল্টি মিডিয়া বিভাগের প্রধান ফুরকান, দৈনিক প্রতিদিনের কাগজের সিনিয়র সাব-এডিটর নাজিম উদ্দিন, আব্দুল মতিন, সেলিম সরকার প্রমুখ।

সভাপতির বক্তব্যে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক মো. খায়রুল আলম রফিক বলেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা মিথ্যা, বানোয়াট ও অহেতুক হয়রানিমূলক নিউজ করবেন না। এগুলো থেকে বিরত থাকবেন। সঠিক ও তথ্যবহুল নিউজ করবেন, এর জন্য মামলা হলে আমি বুঝবো। প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সম্পাদক রফিক। তিনি বলেন, আমার ডাকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা এখানে এসে হাজির হয়েছেন।  কিন্তু কি খেয়েছেন, না খেয়েছেন আমি ভালভাবে খোঁজ খবর নিতে পারি নাই। সেভাবে আপনাদের যত্ন আমি নিতে পারি নাই।

এসব বলতে গিয়ে আবেগাকুল হয়ে পড়েন রফিক। এসময় তার চোখে জল দেখে সবার চোখের জল ছলছল করে ওঠে। বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর প্রতিনিধি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আব্দুল মান্নানের ভূয়সী প্রশংসা করেন তিনি। এসময় জনস্বার্থে সংবাদ প্রকাশ করে সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় তাকেসহ অন্যান্য বিষয়ে আরও বেশ কয়েকজনকে ২০২৩ সনের বর্ষসেরা সাংবাদিক হিসেবে সনদ প্রদান করা হয়।

সবশেষে তিনি বলেন, আগামী বছর প্রতিষ্ঠা বার্ষিকী ইনশাআল্লাহ আমরা কক্সবাজারে করবো। সবশেষে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা