• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন

এইখানেই সুইজারল্যান্ড বাংলাদেশের কাছে ধরা

Reporter Name / ১৫৯ Time View
Update : বুধবার, ৬ মার্চ, ২০২৪

রুকনুজ্জামান খান অঞ্জন

গতকাল মঙ্গলবার (৫ মার্চ) পুবাইল গিয়েছিলাম। একটা রিপোর্টের কাজে। আইয়ুব ভাইকে আগের দিন বলে রেখেছিলাম। তিনি আমার প্রথম পত্রিকা দৈনিক সংবাদের স্থানীয় প্রতিনিধি। সকাল থেকে পুবাইল বাজারে বসে আছেন। জোর করে বাসায় নিয়ে গেলেন। দেখি হুলস্থুল কাণ্ড। পাকঘরে ভাবী রান্না করছেন। মশলার গন্ধে পেটের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল। আইয়ুব ভাই কইলেন, নীল ভাবীকে তো নিয়ে আসলেন না। গতবার আসছিলেন। বৃষ্টির জন্য কোথাও নিয়ে যেতে পারিনি। চলেন, নীল ভাবীর জন্য কিছু লাউশাক দিয়ে দেই। ক্ষেতে নিয়ে গিয়ে লাউশাক তুললেন। খুজে খুজে বিশাল সাইজ মিষ্টি কমুড়া তুললেন। এবার ক্ষিরার ক্ষেতে গিয়ে বেছে বেছে ক্ষিরা তুললেন প্রায় কেজি দুয়েক। অহন কয়, ভাই কিছু কাঁচামরিচ লইয়া যান ক্ষেতের। আমি কোনমতে থামাইলাম তারে। বাসায় খানাপিনার পর দুইটা ব্যাগে এসব ভরে দিলেন। এর সঙ্গে দিলেন গাছের তেতুল। খানাপিনার পর উঠবো। ভাবী, ভাতিজি বারান্দায় এসে দাঁড়িয়ে আছে। আমি তাদের ঢাকায় নিমন্ত্রণ জানিয়ে বাইক স্টার্ট দিলাম।

পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে এই ধরণের নিখাদ ভালোবাসার ঘটনাগুলো ঘটে। এর কোন ব্যাখ্যা নাই। এইখানেই সুইজার‌ল্যান্ড বাংলাদেশের কাছে ধরা। তারা হয়তো নিমন্ত্রণ করে আপনাকে ভালোমন্দ খাওয়াবে। কিন্তু বিদায় বেলায় ক্ষেতের শাকটা, মুলাটা, কচুটা আপনার বাড়ির জন্য তুলে দেবে না।

কথা ঠিক কি-না ওসমান গণি ভাই ?

* লেখক :

সিনিয়র স্টাফ রিপোর্টার

দৈনিক বাংলাদেশ প্রতিদিন

* লেখাটি উনার ফেইসবুক আইডি থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা