মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে শ্রী শ্রী নিতাইগৌর সেবাশ্রম অষ্টমীখলা মন্দিরে টিউবওয়েল দান করা হয়েছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ওই টিউবওয়েলটি দান করেন। আজ বুধবার (৬ মার্চ) দুপুরে থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়া ও এসআই আব্দুল খালেক অষ্টমীখলায় গিয়ে টিউবওয়েলটি বুঝিয়ে দিয়ে আসেন।

ফুলপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কুমার সাহা টিউবওয়েলটি বুঝে রাখেন।
এসময় পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কুমার সাহাসহ স্থানীয় সনাতন ধর্মের সদস্যরা খুশি হন ও ওসি মাহবুবুর রহমানের ভূয়সী প্রশংসা করেন।