• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের মাঝে ইউএনওর ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name / ২৫৪ Time View
Update : সোমবার, ৪ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৪ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এসময় বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রথম স্তম্ভ হলো স্মার্ট সিটিজেন। স্মার্ট সিটিজেন হতে গেলে যেমন সুশিক্ষা প্রয়োজন তেমনি শারীরিক ও মানসিক সুস্থতাও খুবই গুরুত্বপূর্ণ।

শরীর ও মনের যৌথ কল্যাণপ্রসূ বোঝাপড়ার উপরই নির্ভর করে তার অনাগত দিনের সুখ-সমৃদ্ধি। নির্ভর করে তার ভবিষ্যৎ সফলতা ব্যর্থতার ইতিহাস, যেখানে ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম এসময় ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সাথে তার নিজের শিক্ষা জীবন ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মুক্ত আলোচনা করেন। সবশেষে তিনি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এসময় কলেজের ছাত্রী, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা