আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
বিভাগীয় কমিশনারদের মিলনমেলা, যেন ৭ ভাই চম্পা
প্রকাশের তারিখঃ ৪ মার্চ, ২০২৪
মো. আব্দুল মান্নান
জেলা প্রশাসক সম্মেলনে বিভাগীয় কমিশনারদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ওই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
জানা যায়, জেলা প্রশাসকদের একটি সম্মেলনে বিভাগীয় কমিশনারগণ সবাই অংশ নেন। এরপর এক ফাঁকে একই সাথে তারা সবাই ছবি তুলেন। বাংলাদেশের ৮টি বিভাগের বিভাগীয় কমিশনারগণ একই ফ্রেমে বন্দি হন। বিষয়টি ছিল খুবই আনন্দের ও স্মরণীয়।
৮ বিভাগের বিভাগীয় কমিশনারদের মধ্যে মাত্র একজন হলেন নারী। যেন ৭ ভাই চম্পা।
জেলা প্রশাসক সম্মেলন ২০২৪-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
৮ বিভাগের বিভাগীয় কমিশনারগণ হলেন,
মো. সাবিরুল ইসলাম (ঢাকা বিভাগ), মো. তোফায়েল ইসলাম (চট্টগ্রাম বিভাগ), ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত সচিব (রাজশাহী বিভাগ), মো. হেলাল মাহমূদ শরীফ (খুলনা বিভাগ), আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, অতিরিক্ত সচিব (সিলেট বিভাগ), মো. শওকত আলী, অতিরিক্ত সচিব (বরিশাল বিভাগ), মো. হাবিবুর রহমান (রংপুর বিভাগ) ও উম্মে সালমা তানজিয়া (ময়মনসিংহ বিভাগ)।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.