• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফুলপুরে টেইলার কর্তৃক শিক্ষিকা লাঞ্ছিত

Reporter Name / ১২৮ Time View
Update : সোমবার, ৪ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে তানভির আহম্মেদ রাসেল নামে এক টেইলার কর্তৃক এক শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষিকা বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর পরই পুলিশ দ্রুত ওই টেইলার রাসেলকে আটক করে ও থানায় নিয়ে যায়। রবিবার (৩ মার্চ) দুপুর দেড়টার দিকে ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দায়  হাবিবুর রহমানের ভাড়া বাসায় ছোট ছেলেমেয়েদের প্রাইভেট পড়ানোর সময় এ ঘটনা ঘটে বলে একাধিক সূত্র জানায়।  ভিকটিম জানান, তিনি প্রাইভেট পড়ানোর সময় রাসেল তার রুমে ঢুকে তাকে জাবরিয়ে ধরে ও তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে তার শ্লীলতাহানি করে। পরে তার ডাক চিৎকারে ছাত্র ছাত্রীরা এগিয়ে আসলে তাকে ছেড়ে দেয় এবং রুমে থাকা একটি কাঠের লাাঠি দিয়ে তার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে চলে যায়।
জানা যায়, ভিকটিমের বাড়ি উপজেলার বেলটিয়া বালিয়া গ্রামে। তবে তিনি ফুলপুর পৌরসভার পুরাতন ডাকবাংলা এলাকায় আসলাম উদ্দিন ফকিরের বাসায় ভাড়ায় থেকে একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। এর পাশাপাশি কাজিয়াকান্দায় হাবিবুর রহমানের একটি রুম ভাড়া নিয়ে ওখানে প্রাইভেট পড়ান। আর রাসেল পৌরসভার চর সাহাপুর গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র। সে পুরাতন ডাকবাংলায় থাকে। সে প্রায়ই ভিকটিমের ঘরের চালে ইট নিক্ষেপ করতো বলে জানান। পরে এর প্রতিবাদ করলে ভিকটিমের প্রতি চড়াও হয় সে। ভিকটিমকে শ্লীলতাহানি ও মারধর করে চলে যাওয়ার পর তার আত্মীয় স্বজনরা খবর পেয়ে এসে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

অভিযোগ পেয়ে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী হাসপাতালে গিয়ে ভিকটিমের খোঁজ খবর নেন ও তার সাথে কথা বলেন। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা