• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

শেরপুর কবি সংঘের সভাপতি তালাত মাহমূদ আর নেই

Reporter Name / ১৫৫ Time View
Update : রবিবার, ৩ মার্চ, ২০২৪

নিজস্ব সংবাদদাতা

শেরপুর কবি সংঘের সভাপতি তালাত মাহমুদ আর নেই। আজ রবিবার (৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (৪ মার্চ) সকাল ১১টায় শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসা প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা আড়াইটায় নকলার চন্দ্রকোণা ইউনিয়নের ৯নং বাছুরআলগা মরহুমের নিজ গ্রামে দ্বিতীয় জানাজাশেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জানা যায়, কবি তালাত মাহমুদ শুধু কবি ছিলেন না বরং তিনি শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সিনিয়র সাংবাদিক ও একজন সনামধন্য কলামিস্ট ছিলেন।

তার মৃত্যুতে নকলা প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে উনার রূহের মাগফিরাত কামনা করাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। আল্লাহ তায়ালা তার যে কোন একটি ভাল কাজের উসীলায় তাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা