মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগ করছেন অনেকেই। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ইঞ্জিনিয়ার কামরুজ্জামান কামরুলের দৌড়ঝাঁপ বেশি নজরে পড়ছে। প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তিনি। আজ রবিবার (৩ মার্চ) হালুয়াঘাট সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দর্শারপাড় এলাকায় সাদিয়া ও মুন্নী বেগমসহ একদল মহিলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কামরুজ্জামান কামরুলের পক্ষে মাঠে নেমেছেন।

তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনাসূচক লিফলেট বিতরণ করতে দেখা গেছে।
এ বিষয়ে তাদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার কামরুজ্জামান কামরুল বলেন, ‘আপনাদের অকৃত্রিম ভালবাসা আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। প্রিয় হালুয়াঘাট উপজেলাবাসি, আমি আপনাদের একজন সেবক হয়ে আমৃত্যু কাজ করে যাবো, ইনশাআল্লাহ। আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।’