• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

আমেরিকায় মন্টুর মৃত্যুতে ভায়রাভাই লিটনের হৃদয়স্পর্শী স্ট্যাটাস

Reporter Name / ১০৯ Time View
Update : রবিবার, ৩ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

আমেরিকার নিউইয়র্কের অলবেনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহেব রোডের বাসিন্দা হাফিজ উদ্দিন মাস্টারের দ্বিতীয় পুত্র এ কে সাইফুদ্দিন আহমেদ মন্টু। তিনি নাজমুল আলম লিটনের ভায়রাভাই। ভায়রাভাইয়ের মৃত্যুতে লিটন এক হৃদয়স্পর্শী স্ট্যাটাস দেন তার ফেইসবুক আইডিতে। উহা নিচে তুলে ধরা হলো :

‘আজ বেদনাবিধুর হৃদয়ে কেবলই উথ্লে উঠছে আপনাকে নিয়ে নানান মধুময় স্মৃতি। মানসপটে ভেসে বেড়াচ্ছে আপনার অপরূপ মায়াময় হাসিমাখা মুখ। আপনাকে আর ছুঁয়া যাবে না।  ধরা যাবে না। কথোপকথন হবে না। এটা মেনে নেয়া কী যে কষ্টের ! এই কষ্ট কী করে সইব? অবুঝ মনে কেবলই ধ্বনিত হচ্ছে মহা পরাক্রমশালী রব কেন আপনাকে এত স্বল্প সময়ের জন্য এই নশ্বর পৃথিবীতে পাঠিয়েছিলেন?

অবেলায় চলে যাবেন বলেই কি এতো মায়া! এতো প্রীতি! এতো স্মৃতি! এতো ধৈর্যের মহিমা রেখে গেছেন! অনেক মানুষের ভীড়ে আপনি ছিলেন অনন্য মানুষ। আপনি দেখিয়ে গেছেন,  কি করে মানুষের হৃদয় গহীনে সঙ্গোপনে নিজ আসন পোক্ত করা যায়। আপনার শূন্যতা কী করে পুষাইব তা ভেবে আমি কূলকিনারা পাইনা। আপনার মত মহৎপ্রাণ, উদার মনমানসিকতা, অপরিসীম ধৈর্য্যশক্তি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত মানুষকে নিয়ে লিখা আমার মত চুনোপুঁটির পক্ষে অসম্ভব অসম্ভব অসম্ভব।

পুনশ্চঃ ময়মনসিংহ পিটিআই -এর সাবেক ইন্সট্রাক্টর বর্তমানে স্বপরিবারে আমেরিকা প্রবাসী আমার বড় ভায়রাভাই এ কে সাইফুদ্দীন আহমেদ মন্টু ভাই আজ ভোরে (আমেরিকার সময়) আমেরিকার অলবেনি শহরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উনার স্ত্রী, দুই ছেলে এবং আমেরিকা প্রবাসী দুই সহোদর ভাইয়ের ইচ্ছানুসারে উনাকে আমেরিকার মাটিতেই দাফন করা হবে। সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ তায়ালা যেন আমার ভাইকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমিন।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা