• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

ইসলামে ভাই এসব কথার কোন ভিত্তি নাই

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ২ মার্চ, ২০২৪

মুফতী সাইম খান

গাঁও গেরামের মুরুব্বিরা আজও শুনি কয়
জট বাঁধানো কলা খেলে জমজ বাচ্চা হয়।

অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্যগ্রহণ কালে
পেটের বাচ্চা ঠোঁট কাটা হয় দাগ পরে তার গালে।

যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি
সাত সকালে তার বাড়িতে মেহমান আসে না কি!

অকল্যাণ আর অমঙ্গলে রাখবে তারে ঢেকে
বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে।

ভাঙা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে
মাথার সিঁথি বড় করলে বিয়ে হবে দূরে।

পরীক্ষার দিন ডিম খেয়ে যে বিদ্যালয়ে যাবে
পরীক্ষাতে ডিমের মতোই গোল আলু সে পাবে।

পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন
তাহার না কি অভাব বেড়ে হইবে দু তিন গুণ।

ঘরের লক্ষী ডালা কুলা লাগবে যাহার পায়
তাহার ঘরের লক্ষী না কি নির্বাসনে যায়।

রাতের বেলা যে জন দেবে টাকা পয়সা ধার
তাহার ঘরের অভাব না কি দূর হবে না আর।

নতুন বধু নাইওর গেলে শনি মঙ্গল বারে
বারের দোষে তাহার না কি ক্ষতি হইতে পারে।

ঝড় বাদলের সাথে কভূ শিলাবৃষ্টি এলে
থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে।

ছেঁড়া জুতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে
বদ নজরের কবল থেকে গাছটি না কি বাঁচে।

জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিক এই যুগে
অনেক মানুষ ভোগে এমন কুসংস্কারের রোগে।

যারা এসব মানেন তাদের বলছি শোন ভাই
ইসলামে ভাই এসব কথার কোন ভিত্তি নাই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা