মো. আব্দুল মান্নান
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হালুয়াঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি মাহমুদুল হক সায়েম।
এসময় এ সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রাখাল সরকার, প্রধান আলোচক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. পীযুষ কান্তি সরকার, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঁঞা,

ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, ময়মনসিংহ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এড. মিলন কান্তি সরকার, জেলা পরিষদের সদস্য বাবু কাঞ্চন কুমার সরকার, হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপনপরিষদের প্রধান উপদেষ্টা বাবু মদন মোহন সরকার, হালুয়াঘাট

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কামরুজ্জামান কামরুল প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত।