• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

চোরাই ১৮ মোবাইলসহ চোর চক্রের ২ সদস্য আটক

Reporter Name / ১৩০ Time View
Update : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

চোরাই বিভিন্ন ব্রান্ডের ১৮ মোবাইল সেট উদ্ধারসহ চোর চক্রের রেদওয়ান ইসলাম রিফাত (২২) ও মাসূম (২৭) নামে দুই সদস্যকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।

এসআই সুমন চন্দ্র সরকার ও এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ২৮ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে কোতোয়ালী মডেল থানার দিগারকান্দা ঢাকা বাইপাস সংলগ্ন ওয়ালটন প্লাজা শো রুমের সামনে থেকে তাদের আটক করে।

পরে তাদের নিকট থেকে বিভিন্ন ব্যান্ডের ১৮টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়। আটক রিফাত গৌরীপুরের ধেরুয়া কারেহা গ্রামের রফিকুল ইসলাম ও দিলরুবা খাতুনের পুত্র আর মাসুম কোতোয়ালী থানার থানাঘাট এলাকার চাঁন মিয়া ও খালেদা বেগমের পুত্র।

আটক আসামিরা দীর্ঘদিন যাবৎ মোবাইল সেট চুরির সাথে জড়িত। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি এদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি জানান। পুলিশ জানিয়েছে, এ চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ আরও জানায়, আসামি রেদওয়ান ইসলাম রিফাতের বিরুদ্ধে ১টি ছিনতাই মামলা আছে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন বলেন, আটক এ দুই আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা