আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
রাজধানীর বেইলী রোডে আগুনে নিহত ৪৬
প্রকাশের তারিখঃ ১ মার্চ, ২০২৪
মো. আব্দুল মান্নান
রাজধানীর বেইলী রোডে একটি বহুতল ভবনে আগুনে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। পরে রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পর হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৮ জনকে ভর্তি করা হয়েছে। ওখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজন বলে জানা গেছে।
বেইলী রোডের যে ভবনে আগুন লেগেছে, সেটি ৭ তলা। ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান আছে। এ ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভীড় জমে। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান বলে জানা যায়।
স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেনসহ সরকারের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের পরিবারকে জনপ্রতি ২৫ হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।
ঢাকার বেইলী রোডে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে নিহত ও আহত সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.