• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

রাজধানীর বেইলী রোডে আগুনে নিহত ৪৬

Reporter Name / ১৩৬ Time View
Update : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

রাজধানীর বেইলী রোডে একটি বহুতল ভবনে আগুনে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। পরে রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পর হতাহতদের  উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৮ জনকে ভর্তি করা হয়েছে। ওখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজন বলে জানা গেছে।

বেইলী রোডের যে ভবনে আগুন লেগেছে, সেটি ৭ তলা। ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান আছে। এ ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভীড় জমে। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান বলে জানা যায়।

স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেনসহ সরকারের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের পরিবারকে জনপ্রতি ২৫ হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।

ঢাকার বেইলী রোডে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে নিহত ও আহত সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা