• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে ফুলপুরের বিদায়ী ইউএনও মোহাম্মদ ইউসুফকে সংবর্ধনা

মোঃ আব্দুল মান্নান / ২৮ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, ফুলপুরের উদ্যোগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফের সম্মানে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাত ৮টায় আয়োজিত এ অনুষ্ঠানে বদলিজনিত কারণে কর্মস্থল পরিবর্তন উপলক্ষে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন, সাপ্তাহিক ফুলপুর পত্রিকার সম্পাদক হুমায়ুন কবীর মুকুল, যুগান্তর প্রতিনিধি মো. নাজিম উদ্দিন, আমার দেশ প্রতিনিধি সিদ্দিকুল হাসান, রূপালী বাংলা প্রতিনিধি মো. আব্দুল মান্নানসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বিদায়ী ইউএনও মোহাম্মদ ইউসুফের সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা ও জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের সেবায় আন্তরিকতার পরিচয় দিয়েছেন এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নতুন কর্মস্থলে তাঁর সর্বাঙ্গীণ সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন উপস্থিত সবাই।
জবাবে বিদায়ী ইউএনও মোহাম্মদ ইউসুফ সংবর্ধনার আয়োজনের জন্য যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ফুলপুরে দায়িত্ব পালনকালে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসা তিনি আজীবন স্মরণে রাখবেন। নতুন কর্মস্থলেও সততা, নিষ্ঠা ও জনকল্যাণে নিবেদিত থেকে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যায়যায়দিন পত্রিকার ফুলপুর প্রতিনিধি নাফিউল্লাহ সৈকত। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক শাফায়েত জামিল সাজু। আন্তরিকতা, সৌহার্দ্য ও শুভকামনার আবহে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা