আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
২৫ বছরে দৈনিক যুগান্তর, বিভিন্ন মহলের অভিনন্দন
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
২৫ বছরে পদার্পণ করলো দৈনিক যুগান্তর। এ উপলক্ষে বিভিন্ন মহলের পক্ষ থেকে যুগান্তর কর্তৃপক্ষকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন। এ বিষয়ে যুগান্তর কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে তিনি তার ফেইসবুক আইডিতে লেখেন, 'দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্পাদক সাইফুল ইসলামসহ পত্রিকাটির সিনিয়র সাংবাদিকদের প্রতি শুভেচ্ছা।'

এ অনুষ্ঠানে ফুলপুরের যুগান্তর প্রতিনিধি নাজিম উদ্দিন, হালুয়াঘাট প্রতিনিধি হাতেম আলী ও ধোবাউড়া প্রতিনিধি আবুল হাসেমসহ অনেকেই যোগদান করেছেন। তারা সবাই পত্রিকাটির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.