আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে ভারতীয় মদসহ আটক ১
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে ৮ বোতল ভারতীয় মদসহ রফিকুল ইসলাম (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঁইয়ার দিকনির্দেশনায় আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।
জানা যায়, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে সেকেন্ড অফিসার সুমন মিয়া এক অভিযান পরিচালনা করেন। এসময় এসআই কামাল আহমেদ, এএসআই আলমগীর, এএসআই আবুল বাসেদ ও কনস্টেবল আব্দুল মালেকসহ একটি চৌকস টিম তার সাথে ছিল। থানার সেকেন্ড অফিসার এসআই সুমন জানান, আসামি রফিকুলকে আজ সকালে ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা এলাকার জনৈক আল মাসুদ সু স্টোরের সামনে থেকে ৮ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। এসময় তার সাথে আরও দুজন আসামি থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। তাদেরকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটক রফিকুল ইসলাম হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের আব্দুল হাই ও খোদেজা বেগমের পুত্র।
এ বিষয়ে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এরপর তাকে আজ বুধবার বিকাল ৩টার দিকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.