মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপরে ড্রাম ট্রাকে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ওই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী চালক আমিনুল ইসলাম (৪০)।
জানা যায়, চালক আমিনুল ইসলাম টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নারায়ণদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ভাইটকান্দি এলাকায় থেকে বিভিন্ন জায়গায় ভাড়ায় তার ট্রাক চালান। পরে শনিবার বিকালে সখল্যা গ্রামে মেসার্স শফিকুল ইসলামের জায়গায় তার ট্রাক রেখে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে যান। সেখান থাকাবস্থায় খবর পান যে, সোমবার রাতে তার ট্রাকে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা ওই আগুন দিয়েছে তা জানা যায়নি।
ড্রাম ট্রাকের মালিক ও চালক আমিনুল ইসলাম আরও জানান, ট্রাকের ইঞ্জিনসহ সামনের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় তিনি ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।