আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
ফুলপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে সচেতনতা শীর্ষক আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ফুলপুর থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়া, মডেল কেয়ার টেকার মাওলানা আসাদুজ্জামান জলিল, সাধারণ কেয়ার টেকার ক্বারী ফজলুল হক আকন্দ ও আল আমিন, মডেল কেয়ার টেকার (মসজিদ পাঠাগার) মোজাম্মেল হক প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.