মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সম্মেলন শুরু হয়।
এতে ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুর রহমানের সভাপতিত্ব করেন।

এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন, কাতুলী ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, মডেল কেয়ার টেকার মাওলানা আসাদুজ্জামান জলিল, সাধারণ কেয়ার টেকার ক্বারী ফজলুল হক আকন্দ ও আল আমিন, মডেল কেয়ার টেকার (মসজিদ পাঠাগার) মোজাম্মেল হক প্রমুখ।