মো. আব্দুল মান্নান
বায়ো সিকিউরিটির আওতাভুক্ত আধুনিক প্রযুক্তি সম্পন্ন ময়মনসিংহের ফুলপুর পৌরসভার দিউ গ্রামের মেসার্স আজহার পোল্ট্রি খামার। খামারটি অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত। সম্প্রতি পোল্ট্রি প্রফেশনাল বাংলাদেশ (পিপিবি) এ খামার নিয়ে তাদের আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো :
‘আজাহারুল ইসলাম দুলাল ভাইয়ের পোল্ট্রি খামার।
মেসার্স আজহার পোল্ট্রি খামার, ফুলপুর, ময়মনসিংহ।
দুলাল ভাইয়ের পোল্ট্রি ফার্মের হাতে খড়ি প্রায় বিশ বছর আগে থেকে। বর্তমানে তার খামারে ৫০০০ ডিম পাড়ার মুরগী রয়েছে। তিনি পোল্ট্রি ম্যানেজমেন্টের সঠিক বাস্তবায়ন দিয়ে মুরগী পালন করেন। তাঁর সব সময় আগ্রহ থাকে পোল্ট্রি নিয়ে নতুন নতুন কিছু জানার এবং তাঁর লেয়ার খামারে তা চর্চা করার। দুলাল ভাই আমাদের একজন নিয়মিত ফলোয়ার। আপনার সফলতা কামনা করি।

উনার ফার্মটি বায়ো সিকিউরড ফার্ম। পরিস্কার পরিচ্ছন্ন এবং পুরো ফার্মটি সি সি ক্যামেরার আওয়তায়। তিনি যেখানেই থাকেন সি সি ক্যামেরার মাধ্যমে তার ফার্মকে মনিটরে রাখেন।
আপনারাও আপনার ব্যস্থাপনায় উন্নয়ন করতে পারেন৷ সঠিক জানুন, সঠিক বুঝুন, সঠিকভাবে বাস্তবায়ন করুন। তাহলেই কাঙ্ক্ষিত সফলতা আসবে।’