আজ
|| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
সখিপুরের ভূয়াইদে মায়ের নামে হাসপাতাল করছেন ডা. জাহিদুল ইসলাম সোহাগ
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
টাঙ্গাইলের সখিপুর উপজেলার ভূয়াইদ গ্রামে মায়ের নামে হাসপাতাল করছেন ডা. মো. জাহিদুল ইসলাম সোহাগ। ৪০ শতাংশ জায়গার উপর ওই হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি একটি মাদরাসা ও একটি মসজিদও নির্মাণ করবেন বলে জানান ডা. সোহাগ। জানা যায়, ডা. সোহাগের মা বেগম হাসিনা হার্ট অ্যাটাক করে ২০০৪ সনের ২ ডিসেম্বর ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। সোহাগের মা অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন। মানবদরদী ছিলেন। সোহাগকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। সেসব স্বপ্ন আজ এক এক করে পূরণ করতে চান সোহাগ।
আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) হাসপাতাল নির্মাণ বিষয়ে জানান দিয়ে ডা. সোহাগ তার ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন,
"বেগম হাসিনা মেমোরিয়াল হাসপাতাল "
'নিজের মায়ের নামে করা প্রস্তাবিত হাসপাতাল।
আমার মায়ের খুব ইচ্ছা ছিল, ছেলে বড় হয়ে একজন ভালো ডাক্তার হবে এবং এই অঞ্চলের মানুষের সেবা করবে। আল্লাহর অশেষ রহমতে আমি তার সেই ইচ্ছা কিছুটা পূরণ করতে পেরেছি। উন্নতমানের চিকিৎসাসেবা প্রদান করার জন্য আমি আমার গ্রামে একটি সুসজ্জিত হাসপাতাল তৈরির ইচ্ছা জ্ঞাপন করেছি। কোনো রাজনীতি নয় বরং এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যেই হাসপাতালটি প্রতিষ্ঠা করতে চাচ্ছি। এ ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারাজীবন আপনাদের সেবা প্রদান করে যেতে পারি।'

এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় স্থানীয় হাই স্কুলের শিক্ষক মিনহাজ উদ্দিন, সমাজসেবক আমিনুল শিকদার, ব্যবসায়ী ও সমাজ সেবক বাহাদুর, ডা. সোহাগের বড়ভাই সোহেল রানা, তার বাবা মো: মজনু মিয়া, তুলা সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী রমজান খান প্রমুখ মুরুব্বি উপস্থিত ছিলেন।
ডা. জাহিদুল ইসলাম সোহাগের এ মহৎ উদ্যোগ যাতে তিনি সঠিক ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন এজন্য তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.