• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

জেলা গোয়েন্দা শাখার হাতে আটক ২৫

Reporter Name / ১৮৭ Time View
Update : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পৃথক পৃথক ৫টি অভিযানে ১৮ জন মাদক্তাসক্ত ছিনতাইকারী ও ৭ মাদকসেবীসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে  ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম ও এসআই সুমন চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মরাখলা বলাশপুর এলাকা হতে ১৮ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী মন্টু মিয়া (৩০), জয়নাল (২৫), শ্রী গোবিন্দ চন্দ্র দাস (২২), রবিন মিয়া (৩০) ও জসিম উদ্দিন (৩০)-কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়,  গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারিরসহ শহরে ছিনতাইয়ের সাথে জড়িত। এ চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করতে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। তাদের মধ্যে আসামি মন্টু মিয়ার বিরুদ্ধে ৫টি, জয়নালের  বিরুদ্ধে ৩টি, শ্রী গোবিন্দ চন্দ্র দাসের বিরুদ্ধে ১টি ও রবিন মিয়ার বিরুদ্ধে ১টি মামলা আছে।
দ্বিতীয় অভিযান চালান এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল। তিনি তার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কেওয়াটখালী আবাসিক রেলকলোনী ১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর ওইদিন রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে ১৮ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী হানিফ মিয়া (৫০),  সোহাগ মিয়া (৩০), জুয়েল মিয়া (৩৫), সাইফুল ইসলাম (৪২) ও আকাশ (২৬)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাইয়ের সাথে জড়িত। এ চক্রের সাথে জড়িত অন্যদের  সনাক্ত করতে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।গ্রেফতারকৃত আসামি হানিফ মিয়ার বিরুদ্ধে ২টি, সোহাগ মিয়ার বিরুদ্ধে ৩টি , জুয়েল মিয়ার বিরুদ্ধে ১টি ও সাইফুল ইসলামের বিরুদ্ধে ১টি মামলা আছে।
তৃতীয় অভিযান চালান এসআই আলমগীর কবির। ২৩ ফেব্রুয়ারি সোয়া ৮টার দিকে তিনি তার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। তিনি জেলার কোতোয়ালী মডেল থানার পুরোহিতপাড়ার চরপাড়া মোড় ধোপাখোলা এলাকা হতে ১৫ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী আরিফ হোসেন (২৪), আপেল (৩০) ও মঙ্গল মিয়া (৩৫)কে  গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাইয়ের সাথে জড়িত। এ চক্রের সাথে জড়িত অন্যদের সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামি আরিফ হোসেনের বিরুদ্ধে ৫টি, আপেলের বিরুদ্ধে ৪টি ও মঙ্গল মিয়ার বিরুদ্ধে ৫টি  মামলা আছে।

চতুর্থ অভিযান এসআই রূপন কুমার সরকার তার সঙ্গীয়  অফিসার ও ফোর্সসহ পরিচালনা করেন। ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চরপাড়া এলাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইটের সামনে হতে ২২ ফেব্রুয়ারি ৫টার দিকে ১৯ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী রিপন মিয়া (২৮),  আশিকুর রহমান মনি (২৫), আশিকুর রহমান রুমান (২৬),  মোঃ মামুন (২৮) ও রানা মিয়া (২৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারিরসহ শহরে ছিনতাইয়ের সাথে জড়িত। এদের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি রিপন মিয়ার বিরুদ্ধে ১০টি,  আশিকুর রহমান মনির বিরুদ্ধে ২টি, আশিকুর রহমান রুমানের বিরুদ্ধে ৪টি এবং মামুনের বিরুদ্ধে ৬টি মামলা আছে।

শুক্রবার ৫ম অভিযানটি এসআই আব্দুল জলিল সঙ্গীয়  অফিসার ও ফোর্স নিয়ে পরিচালনা করেন। কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড়ে হতে ২৩ ফেব্রুয়ারি রাত পৌনে ১টার দিকে ২০ গ্রাম মাদকসহ মাদকসেবী তানভীর ইমতিয়াজ রনি, তোমাল (২৫), ছাব্বির হোসেন (২২), রনি (৩০), সাদ্দাম (২৬), তারা মিয়া (৫৮) ও রবিন মিয়া (২৩)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা ময়মনসিংহ শহর এলাকায় মাদক সেবীর সাথে জড়িত। এ চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার ওসি ফারুক হোসেন বলেন, ৫টি অভিযানের মাধ্যমে মোট ২৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের নিকট হতে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা ও প্রসিকিউশন দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা