• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

ভালুকার সাংবাদিক নুরুল ইসলাম আর নেই

Reporter Name / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম (৬২) আর নেই। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার শান্তিগঞ্জে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আসরের পর তার নামাজে জানাজাশেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নুরুল ইসলাম ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির একজন সদস্য, ভালুকা প্রেসক্লাবের সাবেক দুই বারের সভাপতি ও বাংলাদেশ অবজারভার পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি ছিলেন। তার বাবার নাম মৃত ডাক্তার আব্দুল গফুর। তিনি ডা. আব্দুল গফুরের বড় ছেলে ছিলেন।

সাংবাদিক নুরুল ইসলামের মৃত্যুতে ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জ্বল, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এছাড়া শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা। আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতে উচ্চ মাক্বাম দান করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা