• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Reporter Name / ১৬৬ Time View
Update : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
মধ্য রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে ফুলপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ,

কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। তাছাড়া
উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসহ এর অঙ্গ সহযোগী সংগঠন দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। ফুলপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, ফায়ার সার্ভিস, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদরাসা ও সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম, মেয়র মি. শশধর সেন, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি মাহবুবুর রহমান, ওসি (তদন্ত) বন্দে আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নাজিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাক, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এটিএম রফিকুল করিম নোমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর শাখার সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তারাকী বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইরশাদ হোসাইন লিমন, সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা