শিবলী নোমান
একজন আদর্শ শিক্ষার্থীকে নানা নিয়ম কানূন মেনে চলতে হয়। বিশেষ করে বিদ্যালয়ে বা মাদরাসায় যেসব নিয়ম মেনে চলতে হয় নিচে এমন কিছু বিষয়ের প্রতি আলোকপাত করা হলো:
১) শিক্ষকগণের আদেশ -নিষেধ মেনে চলা।
২) শিক্ষকদের সাথে দেখা হলে বিনয়ের সাথে সালাম দিয়ে তাঁদের খোজ খবর নেয়া।
৩) শিক্ষক যা শিক্ষা দেন তা মনোযোগ সহকারে শোনা ও পালন করা।
৪) সব সময় শিক্ষকদের সাথে নম্র, ভদ্র ও উত্তম আচরণ করা।
৫) সহপাঠীদের সাথে সদ্ভাব ও সুসম্পর্ক বজায় রাখা।
৬) নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকা।
৭) শ্রেণীকক্ষ ও বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষা করা।
৮) শরীর ও পোশাক পরিচ্ছন্ন রাখা।
৯) শিক্ষকদের সাথে শ্রেণির ভেতর বা যে কোন জায়গায় দেখা হলে সন্মান জানানো।
১০) অনুমতি নিয়ে শ্রেণিকক্ষের বাইরে যাওয়া।
১১) বিদ্যালয়ের সম্পদ নষ্ট না করা।
১২) জীবনের প্রতিক্ষেত্রে শিক্ষকদের উত্তম শিক্ষা মেনে চলা।
১৩) শিক্ষকদের অপছন্দের কাজ থেকে বিরত থাকা।
১৪) কোনভাবেই কারো সাথে অভদ্র আচরণ না করা।
১৫) শিক্ষকদের জন্য দোয়া ও শুভ কামনা করা।
১৬) প্রতিদিনের পড়া নিয়মিতভাবে আয়ত্ত্ব করা।
১৭) না বুঝে পড়ার অভ্যাস ত্যাগ করা।
১৮) সর্বদা শিক্ষকদের সাহচর্যে থাকার চেষ্টা করা।
১৯) শিক্ষকের পাঠদানে ডিস্টার্ব হয় এমন কাজ করা থেকে বিরত থাকা।
২০) শিক্ষা প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন মেনে চলা।

এছাড়াও মা-বাবার আদেশ মেনে চলা, বন্ধুদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে ভাল আচরণ করা এমনকি বাস্তব জীবনে যেসব সুন্নাত রয়েছে, প্রতিটি সুন্নাত মেনে চলা উচিৎ। আল্লাহ তায়ালা সকল শিক্ষার্থীকে এসব নিয়ম কানূন মেনে চলার তাওফীক দান করুক।
লেখক :
প্রধান শিক্ষক,
বিষ্ণুপুর রাজিয়া আব্দুর রাজ্জাক নূরানী ও হাফিজিয়া মডেল মাদরাসা, কুমিল্লা।