মো. আব্দুল মান্নান
২৫০ পিস ইয়াবাসহ মোছা. আছমা বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ কেওয়াটখালী বাইপাস তিন রাস্তার মোড় এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।
এসআই শাহ মিনহাজ উদ্দিন ও এসআই রেজাউল আমীন বর্ষণ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৫০ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। সে কোতোয়ালী থানার চরপাড়া কফিক্ষেত এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী। গ্রেফতারকৃত আসামি আছমা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত। তার নিকট থেকে তথ্য নিয়ে এ চক্রের সাথে জড়িত অন্যদের সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। আসামির বিরুদ্ধে ৩টি মাদক মামলা আছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামি আছমার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।