মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের গফরগাঁওয়ের কিংবদন্তি নেতা সাবেক তিনবারের এমপি আলতাফ হোসেন গোলন্দাজের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তার মৃত্যুবার্ষিকী পালিত হয়।
গফরগাঁও উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন এর আয়োজন করে। তাদের উদ্যোগে স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সবশেষে গণভোজের আয়োজন করা হয়। এতে উপজেলার শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের সুযোগ্য পুত্র গফরগাঁওয়ের বর্তমান এমপি ফাহমি গোলন্দাজ বাবেল এক ফেইসবুক স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি বলেন, বিনম্র শ্রদ্ধা, গফরগাঁওয়ের কিংবদন্তী নেতা আমার পিতা গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও টানা তিনবারের জাতীয় সংসদ সদস্য জননেতা আলতাফ হোসেন গোলন্দাজ সাহেবের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে।
এই দিনে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠন উনার স্মরণে মিলাদ, দোয়া ও গণভোজের আয়োজন করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এছাড়া সকলের সুস্বাস্থ্য, উন্নতি ও সমৃদ্ধি দান করেন। আমীন।