• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

অটোরিকশা ও অটোভ্যান চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

Reporter Name / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

অটোরিকশা ও অটোভ্যান চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ১টি অটোরিকশা ও ২টি অটোভ্যান উদ্ধার করা হয়। ১৯ ফেব্রুয়ারি ময়মনসিংহ  জেলা গোয়েন্দা শাখার অভিযানে এদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়।

জানা যায়, এসআই সোহরাব আলী, এসআই মাহফুজুর রহমান ও এসআই আল্লামা ইকবাল কবীর সম্রাট তাদের সঙ্গীয়  অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।  ময়মনসিংহের কোতোয়ালী থানার কালিবাড়ী গুদারাঘাট এলাকায় মদিনা নূর জামে মসজিদের উত্তর পাশ থেকে ১টি অটোরিক্সা ও ২টি অটোভ্যানসহ চোর চক্রের সদস্য নজরুল ইসলাম (৪০), শহিদ মিয়া (৩০), আনোয়ার ওরফে আনার (৩৭),  রুবেল মিয়া (২২), ফুয়াদ হাসান (২১) ও রাজন মিয়া (২১)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে চোরাই অটোরিক্সা ও অটোভ্যান চোর চক্রের সাথে জড়িত বলে জানায় পুলিশ। তাদের নিকট থেকে তথ্য নিয়ে এ চক্রের সাথে জড়িত অন্যদেরও সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত আছে। জানা যায়, আসামী রুবেল মিয়ার বিরুদ্ধে ২টি ও রাজন মিয়ার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা