নিজস্ব সংবাদদাতা
ময়মনসিংহের ফুলপুর ইউএনওর উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে রূপসী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ওই খেলা উদ্বোধন করেন।
জানা যায়, ওই মাঠটি অনেক সুন্দর। তাছাড়া পরিবেশও ভাল। তাই রূপসী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২টি ফুটবল উপহার দেন ইউএনও। পরে স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হয় বিবাহিত বনাম অবিবাহিদের ফুটবল খেলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, রূপসী ইউপি চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী, ফুলপুর সদর ইউপি চেয়ারম্যান রেজাউল হক ফকির রাসেল, রূপসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান সবুজ, রূপসী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক এড. মিরাশ উদ্দিন ভূঁইয়া, ইউপি সদস্য মজিবুর রহমান, ইউপি সদস্য জমির উদ্দিন প্রমুখ।