• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

ফেইসবুকে মানববন্ধন ও জনদুর্ভোগের খবর পেয়ে দ্রুত রাস্তা সংস্কার করে দিলেন ইউএনও

Reporter Name / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ফেইসবুকে মানববন্ধন ও জনদুর্ভোগের খবর পেয়ে দ্রুত রাস্তা সংস্কার করে দিলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রূপসী ইউনিয়নের চুনারঘাট থেকে রূপসী বাজারগামী কাঁচা ভাঙা রাস্তা সংস্কার করার পর উহা উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম উহা উদ্বোধন করেন।
জানা যায়, ওই রাস্তাটি আনুমানিক ৬-৭ বছর আগে বন্যায় ভেঙে যায়। এরপর উহা সংস্কারের জন্য বিভিন্নজনের নিকট গেলেও এ বিষয়ে কেউ কানমুখ নাড়াননি। পরে ১৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী এলাকাবাসী রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেন। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে পোস্ট করা হলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হয়। পরে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, রূপসী ইউপি চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী, ইউপি সদস্য মজিবুর রহমান প্রমুখ তার সাথে ছিলেন।

 

পরিদর্শনের পর রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেন ইউএনও এবং ইউপি চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরীকে এর দায়িত্ব দেন। পরে ১৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় তিনি সংস্কারকৃত ওই তিনি উদ্বোধন করেন।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, রুপসী ইউপি চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী, ফুলপুর সদর ইউপি চেয়ারম্যান রেজাউল হক ফকির রাসেল, রুপসী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক এড. মিরাশ উদ্দিন ভূঁইয়া, ইউপি সদস্য মজিবুর রহমান, ইউপি সদস্য জমির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। দীর্ঘ দুঃখের অবসান ঘটিয়ে রাস্তাটি দ্রুত সংস্কার করে দেওয়ায় ভুক্তভোগীরা নতুন ইউএনওর প্রতি কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেন।

এক সাক্ষাৎকারে নতুন ইউএনও এ. বি. এম. আরিফুল ইসলাম বলেন, আমি কাজ করতে চাই। সরকার আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে আমি এর সবটুকু পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে চাই। আপনারা যে কোন দুর্ভোগের চিত্র তুলে ধরে আমাকে অবগত করুন। ইনশাআল্লাহ আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব তা করবো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা