• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

ফুলপুরে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার

Reporter Name / ১৪৫ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি ও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ফুলপুর উপজেলার নগরবেড়া গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের ৪ সন্তান যথাক্রমে আবুল কালাম আজাদ, মনজুরুল হক, ফেরদৌসী বেগম রেনু ও লুৎফন্নাহার বেগম, হরিরামপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র নূর মোহাম্মদ, রামসোনা গ্রামের মৃত ছৈমুদ্দিনের পুত্র নূর মোহাম্মদ ও আবুল কাশেম।
এদের মধ্যে প্রথম ৪ জনের প্রত্যেকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। আর হরিরামপুর গ্রামের নূর মোহাম্মদ পারিবারিক আইনে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া আবুল কাশেমকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ফুলপুর থানায় তার নামে নিয়মিত মামলা রুজু করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ সোমবার ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা