• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

ফেইসবুকে জনদুর্ভোগ দেখে কালভার্ট করে দিলেন ফুলপুর ইউএনও

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নে কালভার্ট নির্মাণ করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি পোস্ট দেখে  ১৬ ফেব্রুয়ারি পয়ারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আশি পাঁচ কাহনিয়া গ্রামে খালভাঙা নামক স্থানে তিনি ওই কালভার্ট করে দেন।

জানা যায়, ওখানে আগে একটি কালভার্ট ছিল। পরে ওই  কালভার্টটি ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এবিষয়ে ফেইসবুকে পোস্ট দেখে তাৎক্ষণিক এটি সংস্কারের উদ্যোগ নেন তিনি। এতে ওই এলাকার প্রায় ৭ গ্রামের মানুষের দুর্ভোগ কমেছে  বলে জানায় স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে স্বেচ্ছায় এগিয়ে আসায়  এলাকাবাসী ইউএনওকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম এটি আবার দেখতে যান এবং এটিকে দীর্ঘ স্থায়ী করতে এর নিচে ও পাশে আরও মাটি ভরাটের দরকার  আছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন সংশ্লিষ্টদের। এসময় উনার সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, পয়ারী ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক তপু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা