মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নে আপন আদর্শ বিদ্যানিকেতনে শুভসংঘ ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কণ, গান, কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতাসহ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে শুভসংঘের উপদেষ্টা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, মোস্তফা খান, জিয়াউর রহমান পান্না, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মোতালেব দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।