মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা স্কাউটস-এর নির্বাহী কমিটি গঠিত হয়েছে। আজ শনিবার (১৭ ফেব্রয়ারি) যথাযথ প্রক্রিয়ায় ওই কমিটি যথাযথ গঠিত হয়। প্রাথমিক শিক্ষা পরিবার থেকে ইউইও সেলিমা আক্তার খাতুনকে কমিশনার পদে, মো. আব্দুল হালিমকে সহ-সভাপতি, মো. আব্দুল হান্নানকে যুগ্ম সম্পাদক, মো. সিরাজুল ইসলাম ও আঞ্জুমান আরা বেগমকে গ্রুপ সভাপতি পদে নির্বাচিত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমানের নেতৃত্বে নতুন কমিটি হালুয়াঘাট উপজেলার কাব স্কাউট আন্দোলনকে আরও বেগবান, গতিশীল ও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদেরকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।